ব্যাথা
- মোহাম্মাদ নেছার উদ্দিন - প্রিয়তমা

এখন আর কে নেয় আমার খবর,
আজ সবকিছু হয়ে গেছে সবার।
আমার বাচা-মরায় কার কি আসে যায়,
কেইবা আপন করে নিয়েছে আমায়।
সারাক্ষণ হৃদয়ের জ্বালায় বুক চাপড়ে মরি,
আর তাতেই সবার খুশির ছড়াছড়ি।
প্রতি মাঝরাতেতে কান্না ধরি,
ভোর রাতে তার শেষ করি।
সারাদিন সবার সাথে থাকি হাসিখুশি,
আর হৃদয় পুড়ছে নাচি নাচি।
যাকে আপন ভেবেছি, সে করেছে প্রতারণা,
আর বেড়েছে হৃদয়ে ব্যাথার আনাগোনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।